রাজশাহীর পবার নওহাটায় রূপসী পল্লী বাংলাদেশ ( আর. পি. বি) সংস্থার উদ্যোগে ২৫০ জন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে নওহাটা পৌরসভায় করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্রদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমান, নওহাটা পৌরযুবলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক আজিজুল হক, ছাত্রলীগ নেতা কামরুল হাসান সাব্বির, মারুক, মালেক, শিমুলসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং সংস্থার স্বেচ্ছাসেবী সদস্যগন।
সার্বিক সহোযোগীতা
করেন রাজশাহী-৩( পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন