রাজশাহীর মোহনপুর উপজেলায় কর্মরত পুলিশ ও সাংবাদিকদের “করোনা যোদ্ধা” হিসেবে সম্মাননা প্রদান করেছে সামাজিক সেবামূলক সংগঠন মুক্তিযুদ্ধ চেতনা ফাউন্ডেশন। একই সাথে করোনা ক্লান্তিকালে বিশেষ অবদান রাখায় মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদেরকে ও ছাত্রলীগের নেতাকর্মীদেরকেও “করোনা যোদ্ধা” সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) উপজেলা ভুমি অফিসের সামনে সকলের হাতে “করোনা যোদ্ধা” সম্মাননা তুলে দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন ও মুক্তিযুদ্ধ চেতনা ফাউন্ডেশনের চেয়ারম্যান বর্তমান উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিদা রহমান রিক্তা, মোহনপুর থানার কর্মকর্তা ইনচার্জ মোস্তাক আহম্মেদ, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম, যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সিনিয়র সাংবাদিক এম এম মামুন প্রমুখ।
প্রথমে ইমাম ও মোয়াজ্জেমদের হাতে “করোনা যোদ্ধা” সম্মাননা তুলে দেওয়া হয়ে। ধারাবাহিকভাবে পুলিশের পক্ষে সম্মাননা গ্রহণ করেন মোহনপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ, সাংবাদিকদের পক্ষে সম্মাননা গ্রহণ করেন সোহেল, ও রাসেল, ছাত্রলীগের পক্ষে সম্মাননা গ্রহণ করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরসেদ আলম।
এমপি আয়েন উদ্দিন বলেন, করোনা ক্লান্তি লগ্নে মাঠে থেকে কাজ করার জন্য পুলিশ, সাংবাদিকসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
মুক্তিযুদ্ধ চেতনা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম বলেন, আপনারা যারা করোনা পরিস্থিতিতে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি সম্মান জানাতে আমাদের ছোট্ট এই প্রচেষ্টা।