নাটোরের সিংড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীসহ ৭০ জন ব্যক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫লক্ষ ৭৫হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোছাঃ নাসরিন বানু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আতিকুর রহমান, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম প্রমূখ।
ইউএনও মোছাঃ নাসরিন বানু বলেন, করোনা দুর্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্বেচ্ছাধীন তহবিল হতে এই অনুদান দেয়া হচ্ছে।