পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি থানা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রদলের নেতা মাহাফুজুল হক টিকনের ব্যক্তিগত তহবিল থেকে ৩য় দিনের মত বিএনপি ও যুবদলের মরহুম নেতাদের বাড়িতে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এ সময় তিনি মরহুম নেতাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন এবং আপদণ্ডবিপদে পাশে থাকবেন বলে আশ্বাসও দিচ্ছেন।
মঙ্গলবার দুপুরে সান্তাহার ইউনিয়ন বিএনপি নেতা মরহুম রফিকুল ইসলাম দুলাল ও যুবদল নেতা মরহুম সৈয়দ জাহাঙ্গীর আলমের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নিয়ে ঈদ উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, সান্তাহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান তালুকদার জুয়েল, যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দীন আহম্মেদ, যুবদল নেতা মাহামুদুল আলম, পল্টন থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সিজার আলী, ছাত্রদল নেতা সোহাগ হোসাইন, শাকিবুল হাসান, রুবেল হোসেন, রাকিব হোসেন প্রমূখ।