নভেল করোনা ভাইরাস কোভিড-১৯ এর কাছে আত্বসমর্পন করা জীবন উৎসর্গকারী ডিএমপি পুলিশের কর্মরত পুলিশের এসআই মজিবর রহমানের দাফন বগুড়ায় সম্পন্ন হয়েছে। এশার নামাজে জানাজা শেষে সোমবার রাত ৯টার দিকে তাকে শহরের শাহজাহানপুর উপজেলার শাকপালা এলাকার দীঘিরপাড় কবরস্থানে তাকে যথাযত মর্যাদায় তাকে দাফন করা হয়।
বিদায়ী পুলিশের এসআই মজিবর রহমানের আদি নিবাস সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার তারাকান্দি গ্রামে। বেশ কিছুদিন আগে তিনি শহরের শাকপালা এলাকায় বাসিন্দা হয়েছিলেন।
বগুড়া জেলা পুলিশের একটি দায়িত্বশীল বিষয়টি নিশ্চিত করে জানান,গত ১১মে তারিখে এসআই মজিবর রহমানের কোভিড-১৯ করোনা ভাইরাসে সংক্রামিত হবার পর তাকে ঢাকার ইমপালস বিষেশায়িত হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়। চিকিৎসাধিন অবস্থায় লাইফ সার্পোটে থাকা অবস্থায় তিনি মৃত্যুর কাছে হার মানেন।
পরে বাংলাদেশ পুলিশের বিশেষ ব্যবস্থায় তার লাশ সন্ধ্যায় বগুড়ায় আনা হয়। পরে শাকপালা এলাকায় এশার নামাজ শেষে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে জেলা পুলিশের বিশেষ ব্যবস্থাপনায় এই বীরকে রাষ্ট্রিয় সালাম জানানো হয়।
এসময় বগুড়া জেলা পুলিশের পুলিশ সুপার আলী আশলাফ ভূঞাঁ বিপিএম (বার) ছাড়াও পুলিশের উর্ধনত এবং নিহতের নিকট আত্বিয় পরিজন, নিকট আত্বিয় স্বজন জানাজায় অংশগ্রহণ করেন। পরে এসআই মজিবর রহামানকে দাফন করা হয়।