নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি বিভাগের বিশেষ উদ্যোগে ৩ হাজার শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। ১৮ মে বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ৩ হাজার কৃষাণীর মাঝে মাঝে লালশাক, পুইশাক, ডাটা শাক, লাউ, ঢেড়শ, ঝিংগা বীজ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান সহ উপ সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকার কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা জানান, অনাবাদি ও বাড়ীর আশপাশে পরিত্যাক্ত জায়গায় এইসব শাক-সবজি চাষাবাদের মাধ্যমে পুষ্টির ঘাটতি পূরণ ও জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি হবে।