চলতি মৌসুমে প্রকৃত কৃষকদের কাছ থেকে বোরোধান ক্রয়ের লক্ষ্যে নওগাঁর পোরশায় লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন শুরু করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা জানান, শনিবার শুরু হওয়া লটারী প্রতিটি ইউনিয়ন পরিষদে গিয়ে অনুষ্ঠিত হবে। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম ও খাদ্য নিয়ন্ত্রক রতন কুমার প্রামানিক সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও কৃষক-কৃষাণীগণ উপস্থিত থাকছেন। তিনি আরও জানান, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র দিক নির্দেশনায় যাতে এ উপজেলা ছয়টি ইউনিয়নে সচ্ছতার সাথে কৃষক বাছাই করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করছি। আশা করি আমরা সফল হবো। উপজেলার তালিকা ভুক্ত ৬ হাজার ৪৭৮ জন সহ প্রায় ১০ হাজার চাষীর মধ্যে লটারীর মাধ্যমে নির্বাচিত ১ হাজার ৪৩৩জন চাষী ১ হাজার ৪০টাকা দরে সর্বোচ্চ ১ টন করে ধান বিক্রি করতে পারবেন বলেও তিনি জানান।