ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলা প্রশাসনের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে ফাসের্মী,কাচাঁমাল পন্য ও মুদি দোকান ব্যতিত অন্যান্য দোকানা খোলা রেখে সংক্রামক ছড়ানো ও সামাজিক দুরত্ব বজায় না মানার দায়ে ব্যবসায়ীসহ ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকালে ফান্দাউক বাজার অভিযান চালিয়ে সামাজিক দুরত্ব বজায় না রাখায় এক ব্যবসায়ীসহ ৫ জনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেষ্ট ও সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার।
এব্যাপারে নিবার্হী ম্যাজিস্ট্রেষ্ট ও সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সামাজিক দুরত্ব বজায় না মানার দায়ে তাদেরকে জরিমানা করা হয়েছে। তবে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।