তানোরে আদিবাসীদের মাঝে এসেডো’র উদ্যোগে ছাগল বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৩ই মে) তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের মোহনপুর ভিমপাড়া গ্রামে বে-সরকারী উন্নয়ন সংস্থা (এসেডো’র) ‘এগ্রিকালচার সাসটেইনেবল অ্যান্ড সোসিও ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় করোনা ভাইরাসের মাধ্যে হতদরিদ্র আদিবাসীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে ৬০টি পরিবারের প্রতিটিকে ১টি কলে ছাগল প্রদান করা হয়। এসময় প্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমিবাসীদের হাতে ছাগল তুলে দেন এসেডো’র নির্বাহী পরিচালক রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেডো’র প্রকল্প পরিচালক মাহাবুব জামান তপন, আজাহার আলী, মিলন হোসেন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মিনতি হাসদা, রুবেন মারান্ডি, সুরেস কিস্কু প্রমুখ। এসেডো’র নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় মহামারি করোনা ভাইরাসের কর্মহীনদের সহায়তার জন্য হতদরিদ্রকে এসব ছাগল বিতরন করা হচ্ছে।