রাজশাহী তানোরে মুন্ডমালা শাহীন ফিলিং ষ্টেশনের পক্ষে রমজানের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ (১৪ই মে) বৃহস্পতিবার দুপুরে মুন্ডুমালা পৌর বিএনপি’র সভাপতি ও বাধাইড় ইউপি’র সাকেব চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মোজাম্মেল হক তার নিজ বাস ভবনে এসব খাদ্য সামগ্রী বিতরন করনে। এসময় দেশের চলমান করোনাভাইরাস সংকটে পবিত্র মাহে রমজান মাসে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে করোনার ঘরে থাকা কর্মহীনদের মধ্যে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরন করা হয়। জানা গেছে, আমেরিকা প্রবাসী মোজাম্মেল হকের বড় ছেলে সাহাদৎ শাহীনের নামের ওই ফিলিং ষ্টেশনটি বিভিন্ন সময়ে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন ভাবে সহায়তা করে আসছে। এর কয়েকদিন আগেও করোনার প্রভাব শুরুর পরই এলাকার কর্মহীনদের মাঝে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরনসহ নগদ অর্থ সহায়তা দিছেন।