রাজশাহীর তানোরে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা রুহুল আমীনের আর্থিক সহযোগিতায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রোজিয়ারা খাতুন, সমাজসেবা কর্মকর্তা মাতিনুর রহমান, স্থানীয় গণমাধ্যমকর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।