করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে টিসিবি ( ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ ) থেকে পণ্য বিক্রয় করা হয়েছে।
বুধবার ১৩ মে লালপুর উপজেলার চংধূপইল ইউনিয়ন এলাকায় পণ্য বিক্রয় শুরু করেন টিসিবির আল-আমিন ট্রেডার্স । বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন লালপুর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এমরান আলী। এসময় উপস্থিত ছিলেন লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাক আহম্মেদ, চংধূপইল ইউপি সদস্য মিজানুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পণ্যের মধ্যে চিনি ও মসুর ডাল কেজি প্রতি ৫০ টাকা দরে এবং সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা ও পেঁয়াজ প্রতিকেজি ২৫টাকা দরে বিক্রি করা হয়। করোনার প্রভাবে মানুষেরা সামাজিক দুরুত্ব বজায় রেখে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিসিবির পণ্য সংগ্রহ করছেন।
এসময় সকলকে অপ্রয়োজনে বাড়ীর বাহিরে না আসতে ও সামাজিক দূরুত্ব বজায় রেখে চলার জন্য আহবান জানানো হয়।