মোল্লাহাটে করোনা ভাইরাস দূর্যোগে ঘরে থাকা অসহায় প্রায় এক হাজার পরিবারের মাঝে মেসার্স মানিক ব্রিক্স এর নিজস্ব অর্থায়নে খাবার চাল বিতরণ করা হয়েছে। উপজেলার সিংগাতি গ্রামে ওয়াপদা সড়ক সংলগ্ন মানিক ব্রিক্স (ইট ভাটা) চত্বরে বুধবার দুপুর থেকে এ চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী মোঃ এনায়েত হোসেন চৌধূরী, মানিক ব্রিক্স’র প্রোপ্রাইটর মোঃ মাসুম চৌধূরী ও জানিক চৌধূরী প্রমূখ।