নাটোরের লালপুর উপজেলায় আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে লালপুর উপজেলায় মোট ৩ জন করোনায় আক্রান্ত হলো। উপজেলায় ১শ ৭১জনের নমুনা সংগ্রহ করে ৬৪জনের রিপোর্ট নেগেটিভ ৩জনের রিপোর্ট পজেটিভ এসেছে। অবশিষ্ট ১০৪ জনের রিপোর্ট পেন্ডিং আছে।
লালপুর হাসপাতাল সূত্রে জানাযায়, লালপুর উপজেলায় ১২ মে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে লালপুর উপজেলায় মোট ৩ জন করোনায় আক্রান্ত হলো। সে একজন পুরুষ মানুষ, তার বয়স (৩০) বছর। তাকে আইশোলেশনে রাখা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তি লালপুর হাসপাতালের অপারেশন থিয়েটারে ওটি বয় হিসেবে অস্থায়ী ভাবে কাজ করতো। ১২ মে তার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তাকে তার বাড়ীতে আইশোলেশনে রাখা হয়েছে।
তিনি আরো জানান ৪ এপ্রিল থেকে ১১ মে ২৯ জন সহ এপর্যন্ত উপজেলায় মোট ১শ ৭১জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১শ ৭১ জনের মধ্যে ১২ মে ২৫ জন সহ মোট পর্যন্ত ৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৩জনের রিপোর্ট পজেটিভ ও ৬৪জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। অবশিষ্ট ১০৪ জনের রিপোর্ট পেন্ডিং আছে। আক্রান্ত ৩ জন রোগীকে আইশোলেশনে রাখা হয়েছে। তাদের চিকিৎসা ও নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে।