মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম ইউসুফ আলী বলেছেন, বিএনপি গন মানুষের দল। দীর্ঘ প্রায় ১৪ বছর ক্ষমতার বাইরে থেকেও নিজেদের কস্টার্জিত অর্থে বিএনপি আজ সারাদেশে দূর্গত মানুষের মাঝে সহযোগিতার হাত সম্প্রসারিত করেছে যেখানে সরকারদলীয় জনপ্রতিনিধিরা একের পর এক রিলিফের চাল চুরি করে বরখাস্ত হচ্ছেন।
কৃষকদের রক্ষায় সরকার ঘোষিত প্রণোদনার সমালোচনা করে তিনি বলেন, সরকার যদি সত্যিকার অর্থেই এই মহামারীতে কৃষকের পাশে দাঁড়াতে চান, তাহলে সরকারকে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। কয়দিন আগেও ধানের স্বাভাবিক বাজারমূল্য ছিল প্রতিমন ১২শ টাকা অথচ নতুন ধান বাজারে আসার সাথে সাথে আজ বাজার মূল্য হাজার টাকার নিচে নেমে গেছে। তিনি দাবী করেন কৃষকের পাশে দাঁড়াতে প্রতিমন ধানের মূল্য ১৫শ টাকা নিশ্চিত করে প্রমান করুন আপনারা করোনা মহামারীতে কৃষকের পাশে আছেন। কৃষকেরা করোনার বিরুদ্ধেও যুদ্ধ করবে আবার মজুদদার ও মধ্যসত্বাভোগীদের বিরুদ্ধেও টিকে থাকার চিরন্তন যুদ্ধ চালিয়ে যাবে তা হতে পারেনা। সুতরাং দেশের কৃষকদের করোনার বিরুদ্ধে বিজয়ী করতে একটাই প্রণোদনা দরকার আর তা হচ্ছে ধানের ন্যায্য মূল্য।
সিংড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কতুয়াবাড়ী মাঠে শহরের দুই শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক তাজপুর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সাবেক ডাহিয়া ইউপি চেয়ারম্যান শারফুল ইসলাম, সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি প্রমূখ।