বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ও অবসরপ্রাপ্ত শিক্ষক সুবীর কুমার মিত্রের বাড়িতে দুর্ধষ চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালোংকার ও অন্যান্য জিনিসপত্র সহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরচক্র। ঘটনাটি গতকাল রাতে পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া এলাকায় ঘটনাটি মডেল থানা পুলিশকে অবহিত করেছে ভুক্তভোগী পরিবার।