তানোরে করোনাকে পুঁজি করে ক্ষুদ্র দোকানীদের বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছেন তানোর উপজেলা আনছার ও ভিডিপি’র কমান্ডার রাকিবুল হাসান। ভিডিপি কমান্ডারের এমন চাঁদা বাজির অভিযোগ করেও কোন প্রতিকার না পাওয়া অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী বলছেন মাসে বেতন পান ১৫শ’টাকা, দাপিয়ে বেড়ান এ্যাপাচি মটরসাইকেল। এর কোন উত্তর কউ খুজে পাচ্ছেন না।
এলাকাবাসী ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, গত ৬ মাস আগে তানোর উপজেলার আনছার ও ভিডিপি’র কমান্ডার হিসাবে দায়িত্ব রাকিবুল হাসান। দায়িত্ব পাওয়ার পর থেকেই তার ২জন সহযোগীকে নিয়ে প্রায় প্রতিদিন বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষুদ্র দোকানগুলো খোলা রাখার অভিযোগ এনে তাদেরকে (দোকানদারদেরকে) ধরে ইউএনও’র কাছে নিয়ে জেল জরিমনা করার ভয় দেখিয়ে হুমকি প্রদান করে আসছেন। সম্প্রতি সিধাইড় বটতলা মোড়ের ২ দোকানদার দীর্ঘদিন থেকেই রাতে দোকানেই রাত্রি যাপন করেন। রাতে ২জন সহযোগীকে সাথে নিয়ে ভিডিপি কমান্ডার রাকিুবুল হাসান রাকিব সেখানে তাদেরকে ধরে নিয়ে ইউএনও’র কাছে নিয়ে যাওয়ার বয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে ৫ টাকা চাঁদা আদায় করেন।
নিধাইড় বটতলা মোড়ের চায়ের দোকানদার জীবন রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি এবং পার্শ্বের দোকানদার আব্দুল হানান আমরা রাতে দোকানেই ঘুমিয়ে থাকি, গত কয়েকদিন আগে রাতে বিডিপি কমান্ডার রাকিব আরো ২জনসহ আমাদের দোকানে এসে বলে ‘তোমরা করোনার মধ্যে দোকান খুলে ব্যবসা করছো, চলো তোমাদেরকে ইউএনও’র কাছে যেতে হবে’, এসময় আমরা বলি ‘আমরা দোকান খুলি না, রাতে দোকান পাহারা দেয়ার জন্য ঘুমিয়ে থাকি’ এসময় বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে আমাদের দুজনের কাছ থেকে ৫শ’ টাকা চাঁদা নেন। এনিয়ে যোগাযোগ করা তানোর উপজেলা আনছার ভিডিপি কমান্ডার রাকিবুল হাসান, অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারো কাছে টাকা নেয়নি। জানিয়ে সাংবাধিকদের এড়িয়ে যান।
এব্যাপারে যোগাযোগ করা হলে তানোর উপজেলা ভিডিপি’ প্রশিক্ষক ও দায়িত্বরত ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।