রাজশাহীর বাগমারায় যোগীপাড়া ইউনিয়নের ডোগলপাড়া সরকারী জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলেন, বিলমাললী মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সদস্য বৃন্দরা। সোমবার দুপুরে সমিতির সদস্য বৃন্দরা সরকারী লীজকৃত পুকুরটিতে বিভিন্ন প্রজাতীর মাছের পোনা অবমুক্ত করেছেন।
জানা যায়, সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষে জলমহল কমিটি কর্তৃক চলতি বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় শতাধিক সরকারী পুকুর মাছ চাষের জন্য লীজ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। জলমহল কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়। পত্রিকার বিজ্ঞাপন দেখে ্উপজেলার বিলমাললী মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড অংশগ্রহণ করে যোগাপাড়া ইউনিয়নের ডোগলপাড়া গ্রামের পুকুরটি পেয়ে যায়। সোমবার দুপুরে সমিতির সদস্য বৃন্দ ও স্থানীয় লোকজনদের নিয়ে ওই পুকুরে মাছে পোনা অবমুক্ত করা হয়। মাছে পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, বিলমাললী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, আছির উদ্দীন, আলমগীর কবির, আব্দুল্লাহ আল কাফিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পুকুরটিতে বিভিন্ন প্রজাতীর চাষ উপযোগী লক্ষাধিক টাকার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।