গাজীপুরের কালীগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আরোও ২ জন আক্রান্ত হয়েছে। গতকাল করোনা সন্দেহে ৪৫ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর সোমবার (১১ মে) সকালে ২ জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে। এ নিয়ে কালীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৯৩ জন। এদের মধ্যে আজ পর্যন্ত সর্বমোট ৮৭ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আরোও ২ জন আক্রান্ত হয়। ৪৫ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর সোমবার (১১ মে) সকালে ২ জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্ত ব্যক্তিগণ কালীগঞ্জ বাজারের কাচামাল ব্যবসায়ী ও তার স্ত্রী। তাদের বাড়ী পৌর এলাকায়। এ নিয়ে কালীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৯৩ জন। এদের মধ্যে আজ পর্যন্ত সর্বমোট ৮৭ জন হোম আইসোলেশন ও কোয়ারেন্টাইনে থেকে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে করোনাকে পরাজিত করে সম্পূর্ণ সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরেছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, উপজেলায় গত ২৪ ঘন্টায় পৌর এলাকায় করোনায় নতুন করে আরোও ২ জন আক্রান্ত হয়েছে। এদের যোগ করে উপজেলায় সর্বমোট ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ৪ জনসহ সর্বমোট ৮৭ জন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে করোনাকে পরাজিত করে সম্পূর্ণ সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরেছেন। সুস্থ্যদের বাড়ীর লগডাউন খুলে দেওয়া হয়েছে। নতুন আক্রান্তদের হোম আইসোলেশন ও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করে তাদের বাড়িতে সতর্কতামূলক লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।