রাজশাহী মহানগরীর কাটাখালী থানার নলখোলা এলাকায় গায়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গেস্খপ্তার করেছে।
র্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ.টি.এম. মাইনুল ইসলাম বলেন রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার (১১মে) সকালে রাজশাহী মহানগর কাটাখালী থানাধীন নলখোলা এলাকায় অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী ড্রাইভার আলমগীর (৩৪) তিনশত বোতল ফেন্সিডিল, ০১ টি মোবাইল ফোন, ০২ টি সীমকার্ড, ০১ টি মেমোরীকার্ড ০১ টি লেগুনা, ০১ টি ড্রাইভিং লাইসেন্সসহ আটক করা হয়। তিনি তিনি পুঠিয়া উপজেলার আগলা জামিনরা গ্রামের জমসেদ আলী ছেলে। ওই মাদক ব্যবসায়ীকে আসামি করে তার বিরুদ্ধে রাজশাহী মহানগর কাটাখালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।