তানোরে করোনায় ঘরে থাকা কর্মহীন দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছেন তানোর পৌর সভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও উত্তম সরকার। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে গোল্লাপাড়া বাজারস্থ নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিজস্ব তহবিল থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করেন। সামাজিক দুরত্ব বজায় রেখে তানোর পৌর এলাকার প্রায় ১শ’ ৫০জন দরিদ্রকে তিনি খাদ্য সামগ্রী বিতরন করেন। এ সময় তানোর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা নান্টু, তানোর পৌর ছাত্রলীগ আহ্বায়ক ফয়সাল সরকার অমিসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় উত্তম সরকার বলেন, সমাজের সকল বৃত্তমানদের দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসা উচিৎ।