তানোরে কীটনাশক প্রয়োগে কৃষকের বোরো ধানের ক্ষেত পুড়ে নষ্ট হয়ে গেছে। এনিয়ে রোববার সকালে (১১ই মে) ক্ষতিগ্রস্থ কৃষক ক্ষতিপূরণ চেয়ে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানোর মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর গ্রামের মোহাহম্মদ সারোয়ার হোসেন সারু’র পুত্র মাসুদ রানা চলতি বছরো বোরো মৌসুমের ধানে পাক ধরলে পোকার আক্রমণ থেকে ধান রক্ষার জন্য পাচন্দর গ্রামের সামসুজোহা ডালিমের দোকান থেকে কীটনাশক (বিষ) ক্রয় করে ১একর বোরো ধানের জমিতে প্রয়োগ করেন। বিষ প্রয়োগের কিছু দিনের মধ্যে পুরো জমির ক্ষেতের ধান পুড়ে মরতে যায়।
এলাকার কৃষকরা বলছেন, চলতি মৌসুমে তার বোরো ক্ষেত ভালই ছিল, বিষ প্রয়োগের পর জমির ক্ষেতের ধান পুড়ে নষ্ট হয়ে গেছে, বর্তমানে ওই জমিতে ১০ মন ধান হবে কি না সন্দেহ আছে। এ
ব্যাপারে কৃষক মাসুদ রানা বলেন, পোকা দমনের জন্য ডালিমের দোকান থেকে কীটনাশক কিনে এনে জমিতে প্রয়োগের কিছুদিনের মধ্যেই (১ সপ্তাহের) মধ্যে জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও জানান এই প্রান্তিক কৃষক মাসুদ রানা। তিনি বলেন ডালিমের কাছে ক্ষতিপূরন চেয়েছিলাম পরে দেখবে বলে ফিরিয়ে ধিয়েছে।
এ বিষয়ে কীটনাশক ব্যবসায়ী সামসুজোহা ডালিম বলেন, এটা ভুল করে হয়েছে, আমি মাসুদের সাথে কথা বলে সব ঠিক করে নেব।
এব্যাপারে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সামিমুল ইসলাম বলেন, মাসুদ রানা নামের এক কৃষকের লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।