করোনা ভাইরাস সংকট মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রেখে নাটোরের লালপুর উপজেলার পৃথক দুটিস্থানে লালপুর ইউনিয়ন ও গোপালপুর পৌর সভায় শতাধিক কর্মহীন দুস্থ, অসহায় নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সূত্রে জানাযায়, ১০মে রবিবার করোনা ভাইরাস সংকট মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার লালপুর ইউনিয়ন ও গোপালপুর পৌর সভায় শতাধিক কর্মহীন দুস্থ,অসহায় নারী পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী ।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামীলীগ সদস্য বাবুল আক্তার, লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসম মাহমুদুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, লালপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আওলাদ হোসেন প্রমূখ।
এসময় তিনি সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহবান জানান।