রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক গনধ্বনি প্রতিদিন ও অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ডটকমের সম্পাদক ইয়াকুব সিকদারের নামে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার পুলিশ কনস্টোবল কর্তৃক জিডি করায় তানোর প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে তানোর প্রেস ক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু। পরিচালনা করেন তানোর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক টিপু সুলতান। বক্তব্য রাখেন, তানোর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুল ইসলাম রন্জু, সিনিয়র সহ সভাপতি ইমরান হোসাইন, সহ-সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, যুগ্ন সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, আসাদুজ্জামান মিঠু, কোষাধক্ষ আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুর সবুর, শরিফুল ইসলাম, সারোয়ার হোসেন, ইনছান পারভেজ, ফারুক হোসেন, আব্দুল হান্নান প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, থানায় গিয়ে ডিউটিরত পুলিশ সদস্যকে ঘুষ না দেয়ায় পত্রিকার একজন সম্পাদককে লাঞ্চিত করে উল্টো সম্পাদক ইয়কুুব সিকদারের বিরুদ্ধ থানায় জিডি দায়ের করা হয়েছে। পুলিশ সদস্য কর্তৃক এধরনের জিডি কোন ভাভেই কাম্য নয়। অবিলম্বে সম্পাদক ইয়াকুব সিকদারের বিরুদ্ধে দায়ের করা জিডি প্রত্যাহার ও নিঃস্বর্তে ক্ষমা প্রার্থনা ও শাস্তির দাবি জানান হয়।