তানোরে ধান, চাল ও গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। (আজ) গতকাল রোববার দুপুরে তানোর খাদ্য গুদাম চত্বরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহতো। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা খাদ্য কর্মকর্তা আলাউল হক, কৃষি কর্মকর্তা শামিউল ইসলাম, তানোর খাদ্য গুদামের (ওসি) এলএসডি তারিকুজ্জামানসহ বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য অফিস সুত্রে জানা গেছে, এবছর ২৬ টাকা কেজি হিসাবে লটারীতে বিজয়ী হওয়া কৃষকরা ধান দিতে পারবেন অপর দিকে ২৮ টাকা কেজি হিসেবে গম দিতে পারবেন কৃষকরা। সেই সাথে ৩৬ কেজি হিসাবে হিসেবে মিলাররা চাল দিতে পারবেন। তানোরে ধান ১ হাজার ৭শ' ৭৯ টন, গম ৩শ' ৪৩ টন এবং চাল ১১শ’ টন ক্রয় করা হবে।