রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের দক্ষিন সাজুড়িয়া গ্রামের আবদুস সালাম (৫০) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আবদুস সালাম একই গ্রামের সাহাদুল ইসলামের ছেলে ও পুকুর পাহারাদার ছিলেন বলে জানা গেছে। পুলিশ নিহত আবদুস সালামের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। হত্যার কারণ জানতে বাগমারা থানার পুলিশ মাঠে কাজ করছে বলে জানা গেছে।
এলাকার লোককজন জানান, পুকুর পাহারাদার আবদুস সালাম পার্শ্বের গ্রামের জনৈক নারীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলে। বিষয়টি পরিবারের লোকজন জানতে পারেন এবং আবদুস সালামের স্ত্রীর সাথে পারিবারিক বিবাদের সৃষ্টি হয়। দীর্ঘদিন থেকে আবদুস সালাম ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে। সংসারে অশান্তি সৃষ্টি হলে আবদুস সালাম তার স্ত্রীর সাথে দুরত্বের সৃষ্টি হয়। ওই সকল বিষয়কে কেন্দ্র করে আবদুস সালাম ঠিকমত নিজ বাড়িতে আসা-যাওয়া থেকে বিরত থাকে। শনিবার রাতের খাবার খেয়ে স্ত্রীর সাথে দ্বন্দ্ব করে আবদুস সালাম বাড়ি থেকে পুকুরে পাড়ে যান। ভোরে বাড়িতে ভাত খেতে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজ করতে যায়। পুকুর পাড়ে গিয়ে দেখতে পায় আবদুস সালাম তার শুয়ার ঘরে ঘুমিয়ে আসে। এমন দৃশ্য দেখে বাড়ির লোকজন সেখান থেকে চলে আসে। রোববার সকালে প্রতিবেশীরা বাড়িতে খবর দেয় আবদুস সালামকে কেবা কাহারা হত্যা করেছে। এমন খবরের ভিত্তিতে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে যায় এবং তার শুয়ার গরে ঢোকে দেখে আবদুস সালামকে গলাই ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। এছাড়াও তার মাথার পিছনে ধারালো অস্ত্রের আঘাতে মাথা কেটে রক্ত ঝরার দৃশ্য দেখা গেছে। কেউ কেউ আবদুস সালাম হত্যার পিছনে স্ত্রীর হাত থাকতে পারে এমন ধারনা করছে আবার কেউ কেউ পরোকিয়ার বিষয়টিকে গুরত্ব দিচ্ছে। নাম জানাতে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, আবদুস সালাম পুকুর পাড় থেকে রাতের কোন একসময় পরোকিয়া করতে গেলে লোকজন দেখতে পেয়ে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে পুকুর পাড়ে রেখে গেছে। পুলিশ উভয় দিক গুলো গুরত্বসহকারে দেখছে বলে জানা গেছে। হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি ময়না তদন্তের জন্য উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ খোঁজতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে বলে তিনি জানিয়েছেন।