রাজশাহীর গোদাগাড়ীতে দেবরের বিরুদ্ধে ভাবীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সাত মাস আগে পারিবারিক ভাবে বিয়ে হলেও সংসারের দুমাস পার হতেই নেমে আসে শ্বশুর-শ্বাশুরী ও দেবরের নির্যাতন। প্রথম দিকে যৌতুকের জন্য স্বামীর পক্ষ হতে চাপ ছিলো। দিন যতই যেতে থাকে ততই নেমে আসে সেই নির্যাতন। শেষ পর্যন্ত স্বামীর অবর্তমানে দেবর ঘরে ঢুকে চালায় যৌন নির্যাতন।
গোদাগাড়ী পৌর শহরের সাগরপাড়া গ্রামে শনিবার সন্ধ্যারপর গিয়ে দেখা যায় বিছানায় কাতরাচ্ছিলেন ভূক্তভোগী নারী। গত সাত মাস আগে রেলবাজার এলাকার চান্দু মিয়ার ছেলে মাসুদ রানা (৩০) এর সাথে পারিবারি ভাবে বিয়ে হলেও বিয়ের দুমাস পর হতেই সংসারে নেমে আসে নির্যাতন।
প্রথমদিকে স্বামীর যৌতুকের টাকার জন্য চাপ ছিলো। পরে শ্বাশুরি- শ্বশুর ও দুই দেবরের নির্যাতন চলতে থাকে। পেটে বাচ্চা থাকায় মাথা ঘোরা ও বমি দেখা দিলে গত ৭ মে দেবর জোর করে ৪ বারে প্রায় ২০ টি ওষুধ খাওয়ে দিলে অসুস্থ হয়ে পড়লে মেয়ের পরিবারের লোকজন শ্বাশুর বাড়ী হতে নিয়ে এসে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করে। দুইদিন হাসপাতালে থাকার পর এখন বাসায় আছেন সেই নারী।
ভূক্তভোগী ওই নারী জানান। বিয়ের দুমাস পার হবার পরই নেমে আসে শ্বশুর চান্দু মিয়া-শ্বাশুরী, দেবর সোহেল রানা ও রিভজীর নির্যাতন। স্বামী নদীতে মাছ ধরার কাজে বাইরে থাকলে দেবর সোহেল রানা জোর পূর্বক ঘরে নিয়ে গিয়ে চালায় যৌন নির্যাতন। আর এসব কথা কাউকে বললে সংসারে অশান্তি লাগা ও মারধরের ভয় দেখিয়ে রাখতো। স্বামী মাসুদ রানাকেউ অভিযোগ দিয়ে কোন লাভ হয় নি এই নারীর। শুধু এখানেই শেষ নয় মাত্র ৫ দিন আগে ভূক্তভোগী ওই নারীর দাদি তাকে খাবার জিনিস নিয়ে দেখতে গেলে তাদের সাথেও করে অসদাচরণ।
ভূক্তভোগীর ভাই জানান, বোন জামাই প্রায় টাকার চাপ দিতো। আমি এসব বিষয়ে কিছু জানতে চাইলে ভয়ে কিছু বলতো না। তারা আমার বোনকে অতিরিক্ত ওষুধ খাওয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। এবং তার দেবর সোহেল রানা তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। তিনি এসবের বিচার চান।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খায়রুল ইসলাম জানান, এসব বিষয়ে এখনো অভিযোগ পাইনি। পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।