গাজীপুরের কালীগঞ্জে গতকাল ৩, ৪, ৫ ও ৭ মে করোনা সন্দেহে ৫৭ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর শনিবার (৯ এপ্রিল) সকালে তাদের সকলের নেগেটিভ রিপোর্ট আসে। গত ২৯ এপ্রিল পর্যন্ত কালীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৯১ জন। এদের মধ্যে আজ সুস্থ্য হয়েছেন ১৮ জন। সর্বমোট ৮৫ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, ৩, ৪, ৫ ও ৭ মে করোনা সন্দেহে ৫৭ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর শনিবার (৯ মে) সকালে তাদের সকলের নেগেটিভ রিপোর্ট আসে। গত ২৯ এপ্রিল পর্যন্ত কালীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৯১ জন। এদের মধ্যে আজ সুস্থ্য হয়েছেন ১৮ জন। আজ পর্যন্ত আক্রান্ত ৯১ জন রোগী হতে সর্বমোট ৮৫ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরেছেন। প্রতিদিন সকাল ৯টা হতে দুপুর ১১টা পর্যন্ত নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানোর কাজ অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, উপজেলায় ৯১ জন রোগী করোনায় আক্রান্ত হয়েছিল। তাদের মধ্য হতে আজকের ১৮ জনসহ সর্বমোট ৮৫ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরেছেন। সুস্থ্যদের বাড়ীর লগডাউন খুলে দেওয়া হয়েছে।