রাজশাহীর তানোরে এসেডো’র উদ্যোগে ২০টি গ্রামের ৮শ’ ৫৭টি ক্ষুদ্র-নৃগোষ্ঠি পরিবার পরিবারের মাঝে (১০ কেজি করে চাল) খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (৯ই মে) বেলা ১১টায় তানোর উপজেলার চান্দুড়িয়া ডাক্তার আবু বক্কর হাইস্কুল এ- কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরন করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।
এসময় উপস্থিত ছিলেন এসেডো’র নির্বাহী পরিচালক রবিউল আলম, চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান, চান্দুড়িয়া ডাক্তার আবু বক্কর হাই স্কুল এ- কলেজের অধ্যক্ষ মুখলেসুর রহমান, মুন্ডুমালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আদিবাসী নেতা কামিল মার্ডি, এসেডো’র ফিল্ড কর্মকর্তা মাহাবুব জামান তপন ও আজাহার আলী প্রমুখ।
এসময় তানোর উপজেলার ২০টি গ্রামের ৮শ’ ৫৭জন সাঁওতাল, উরাও, মুন্ডা, মাহালি, শিং, পাহাডড়য়া, রাজবংশী, কোডা ক্ষুদ্র নৃগোষ্ঠির পরিবারের মাঝে ১০ কেজি করে (চাল) এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।