করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি ও সংকট মোকাবেলায় গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার ব্যক্তিগত উদ্বোগে ৪ শতাধিক কর্মহীন, হতদরিদ্র, অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নাধীন সোমবাজার ঈদগাহ্ মাঠে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের তত্বাবধানে গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এর অনুপ্রেরণায় গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার ব্যক্তিগত উদ্বোগে ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন, উপজেলা যুব দলের সহ-সাধারণ সম্পাদক মো. আবু হানিফ, জেলা যুব দলের নেতা মো. নয়ন হোসেন ভূইয়া, ইউনিয়ন বিএনপি’র দপ্তর সম্পাদক মো. মুঞ্জুর হোসেন, ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদ মো. মনির হোসেন, বিএনপি নেতা মো. হুমায়ুন কবির ও যুবদল নেতা মো. তারিকুল ইসলাম প্রমূখ।
ত্রাণ বিতরণকালে মো. মাসুদ রানা বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের তত্বাবধানে ও গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এর অনুপ্রেরণায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে যারা কর্মহীন হয়ে পড়েছে এবং যাদের দৈনন্দিন আয় রোজগার বন্ধ হয়ে গেছে এমন চার শতাধিক পরিবারের প্রত্যেকে ৫ কেজি চাল, ১ কেজি করে আলু, তেল, লবণ ও পিয়াজ আমার ব্যক্তিগত উদ্যোগে বিতরণ করেছি। এ সময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে ও মোকাবেলায় জনকল্যাণে সবাইকে সমন্বিতভাবে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।