গাজীপুরের কাপাসিয়া উপজেলার পুরাতন বহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হৃদয় (১১) পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ৭ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার টোক ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানাযায়, উপজেলার সুলতানপুর গ্রামের আমির হোসেনের পুত্র হৃদয় বন্ধুদের সাথে দুপুরে বাড়ির পার্শ্বে বহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। সাথীরা সবাই বাড়ি ফিরে এলেও সে আর আসতে পারেনি। সময় মতো শিশুটি বাড়িতে ফিরে না এলে সন্দেহ হয়। পরে এলাকাবাসী বিভিন্নভাবে খোঁজাখোঁজি করে শিশুর লাশ নদ থেকে উদ্ধার করে। সে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মো: সিদ্দিকুর রহমান জানান, সুলতানপুর গ্রামের আমির হোসেনের পুত্র দুপুরে বাড়ির পার্শ্বে বহ্মপুত্র নদে গোসল করতে গেলে পানিতে ডুবে গিয়ে মারা যায়। পরিবারের ইচ্ছায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করার জন্য হস্তান্তর করা হয়েছে।