মুলাদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনা দুর্যোগে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে মুলাদী সমিতি ঢাকার উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। মুলাদী সমিতির ঢাকার নের্তৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে শুক্রবার সকাল ৯টার থেকে দিনব্যাপী উপজেলার সফিপুর, বাটামারা, চরকালেখান ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস, মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা, চরকালেখান ইউপি চেয়ারম্যান হাজ্বী মোঃ মোহসীন উদ্দীন খান, মুলাদী সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ফারুক হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক যুবলীগ নেতা জহির উদ্দীন খসরু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান, বাটামারা ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম সিকদার, মুলাদী সমিতির কার্যনির্বাহী সদস্য দীন মোহাম্মাদ চঞ্চল চৌধুরী, শাহিন হোসেন প্রমুখ।