দিনাজপুরের ঘোড়াঘাট করতোয়া নদীতে ডুবে এক সেলুন ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার বিকেল ৩টার সময় পলাশবাড়ী উপজেলার নাপিত পাড়ার মৃত ক্ষিতিশ চন্দ্র শীলের পুত্র সেলুন ব্যবসায়ী খগেন চন্দ্র শীল (৫০) ঘোড়াঘাট বাজার থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী ফেরার পথে করতোয়া নদীর আশের ঘাটে বাঁশর সাকোর উপর দিয়ে পার হওয়ার সময় প্রচন্ড ঝড়ের কবলে পড়ে। একসময় সে নদীতে পড়ে গিয়ে তলিয়ে যায়। পরে তার সঙ্গিরা পিছনে তাকে দেখতে না পেয়ে অনেক খোজাখুজি করার পর মেয়র আবদুস সাত্তার মিলনের মাধ্যমে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা রাত ৯টা পর্যন্ত চেষ্টা করেও লাশ খুঁজে না পেয়ে চলে যায়। পরদিন বুধবার সকাল ৮টায় রংপুর থেকে ফায়ার সার্ভিস ডুবুরী দল এসে লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে। নিহত সেলুন ব্যবসায়ী দীর্ঘ ৩০/৩৫বছর থেকে ঘোড়াঘাটে সেলুন ব্যবসা করে আসছিলো।