দিনাজপুরের ঘোড়াঘাট সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার ভবন নির্মানে কর্র্তৃপক্ষের দুর্নীতির ও অনিয়মের মহোৎসব চলছে। স্থানীয়দের বাধাঁর মুখে কাজ বন্ধ করে দিলেন উপজেলা প্রকৌশলী নুরনবী খান। গত বুধবার বিদ্যালয়ে সরজমিনে গিয়ে দেখা গেছে ঠিকাদারের অনিয়ম ও দুর্নীতির চিত্র। স্থানীয়রা জানান,ঘোড়াঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ২য় তলা নির্মানের জন্য বরাদ্দ দেয়া হয় ৫৪ লাখ টাকা। এ কাজটি পান দিনাজপুর ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার জনৈক মানিক। তিনি কাজটি ঘোড়াঘাট রানীগঞ্জ বাজারের জনৈক সুরুজ মিয়ার নিকট সাব ঠিকাদারী হিসেবে হস্তান্তর করেন। শুরু থেকে সাব ঠিকাদার সুরুজ মিয়া নিয়ম বহির্ভুতভাবে কাজ করে আসছিলো। একপর্যায়ে কেদ্রীয় ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক প্রদিপ চৌধুরী ও এলাকার সচেতন মহল জানতে পেরে বিদ্যালয়ে গিয়ে কাজের অনিয়মে বাধা প্রদান করেন। সাব ঠিকাদার ১নং ইটের স্থলে ২ ও ৩ নং ইটের খোয়াতে প্রায় ৬০ভাগ রাবিশসহ পিলারের ঢালাই করছিলেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে অবগত করা হয়। ঘোড়াঘাট থানা পুলিশ ২৭ বস্তা সিমেন্ট জব্দ করে থানা হেফাজতে নেয়। অপর দিকে উপজেলা প্রকৌশলী ঘটনাস্থলে এলে জনতার বাধাঁর মুখে অতিরিক্তি রাবিশ মিশ্রিত খোয়া ও সিমেন্ট প্রত্যাহার করার জন্য সাব ঠিকাদারকে নির্দেশ দেন। কোমলমতি শিশুদের বিদ্যালয় নির্মানে নিম্ম মানের সামগ্রী দিয়ে কাজ চলছে,জনগনের প্রশ্ন এসব তদারকির দায়িত্ব কার,প্রকৌশল বিভাগ না জনগনের।