গাজীপুরের কাপাসিয়ায় প্রতিপক্ষের দ্বারা নানাভাবে নির্যাতনের শিকার দলীয় নেতা-কর্মীদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ৭ মে বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।
দলীয় সূত্র জানান, দেশব্যাপী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে প্রতিপক্ষের দ্বারা হত্যা, খুন, ঘুম ও নির্যাতিত দলীয় নেতৃবৃন্দকে ঈদ উপহার হিসাবে আর্থিক সহায়তার অংশ হিসাবে এ সহায়তা প্রদান করা হয়েছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকালে রাজনৈতিক মামলায় কারাবন্দি ফারুক হোসেন, আতাউর রহমান মাষ্টার, জয়নাল আবেদীন এবং হালিম ফকির ও জুয়েল হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের সাথে কুশলবিনিময় করেন। পরে তাদের পরিবারের মৃত ব্যক্তিদের কবরে ফাতেফা পাঠ ও দোয়া করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বেপারি, সাধারণ সম্পাদক সেলিম হোসেন আরজু, বিএনপি নেতা অ্যাডভোকেট এমদাদুল হক লাল, অ্যাডভোকেট জাকারিয়া হোসেন, কাজী আফতাব উদ্দিন, মোঃ তোফাজ্জল হোসেন, নজরুল ইসলাম মোড়ল, ডাঃ মোশারফ হোসেন, জেলা যুবদল নেতা আশরাফুল আলম শিকদার, হারুন অর রশিদ, আমিনুর রহমান, আবুল কালাম, আল আমিন মোড়ল, মোবারক, ছাএদল নেতা রাসেল প্রমূখ।