রোটারী ক্লাব অব উত্তরা’র উদ্যোগে কাপাসিয়া উপজেলার আর সি সি জলপাইতলার সার্বিক সহযোগিতায় করোনাভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়া নি¤œআয়ের অসহায় ও হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোটারী ক্লাব অফ উত্তরার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রোটারীয়ান বিএম সোয়েবের নির্দেশনায় ৭ মে বৃহস্পতিবার সকালে টোক সড়কের স্থানীয় জলপাইতলা বাজার সংলগ্ন স্থানে অসহায় ও হতদরিদ্রের মাঝে মাস্ক, চাল, ডাল, তেল, আলু, সাবান সহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আর সি সি জলপাইতলা কো-অর্ডিনেটর রোটারীয়ান মোঃ মামুন সিরাজুল আলম, আর সি সি লোহাদীর সভাপতি রোটারীয়ান এম এন কবির, সাধারণ সম্পাদক আজিজুল হক আরজু প্রমুখ।