রাজশাহী জেলা ও বাঘা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করীম ফিটু ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি.....রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১১টায় নিজ বাড়ি বাঘা পৌরসভার কলিগ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তাঁর স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আতœীয় স্বজন ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ চাঁদ, বিএনপি নেতা বজলুর রহমান, ফখরুল হাসান বাবলু, জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম, বাঘা পৌরসভার মেয়র আবদুর রাজ্জাক, আড়ানী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, আবদুল্লা আল মামুন, মখলেচুর রহমান, সালেহ আহম্মেদ সালাম প্রমুখ।