গাজীপুরের কাপাসিয়ায় উপজেলার আন্জাব গ্রামে করোনাভাইরাসের প্রার্দুভাবে লকডাউন অমান্য করে বাল্য বিয়ের আয়োজনকে পন্ড করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। পরে বিয়ে পড়ানোর মৌলভীর নিকট থেকে ১৫ হাজার ও কন্যার পিতার কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা হিসাবে আদায় করা হয়। বুধবার রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসাঃ ইসমত আরা।
জানাযায়, উপজেলার কড়িহাতা ইউনিয়নের আনজাব গ্রামে গত মঙ্গলবার রাতে উত্তর খামের উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী কন্যার সাথে পাশর্^বর্তী সরসপুর গ্রামের এক ছেলের সাথে মৌলভী ডেকে বিয়ে পড়ানোর প্রস্তুতি চলছিল। এসময় খবর পেয়ে ভ্রাম্যমান আদালত ওই বাড়িতে গিয়ে উপস্থিত হন। আদালত তাদের হাতেনাতে পেয়ে উভয় পক্ষের স্বীকারোক্তি আদায় করেন। পরে বিয়ে পড়ানোর মৌলভী ওই গ্রামের পল্লী চিকিৎসক মাহবুবুল আলম মাসুদকে ১৫ হাজার টাকা এবং কন্যার পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।