প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জমির সর্বোত্তম ব্যবহার ও পারিবারিক পুষ্টি নিশ্চিত করনের লক্ষ্যে রাজশাহীর বাঘায় সবজির বীজ ও ফলের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ্ সুলতান তাঁর নিজস্ব অর্থায়নে উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার নিম্ন আয়ের ৬০০ শতাধিক কৃষকের মাঝে বিনা মূল্যে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
আয়োজিত সবজি বীজ ও ফলের চারা বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, সহকারি কমিশনার ভুমি আলপনা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ্ সুলতান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সমাজ সেবক এ্যাড. আবদুল হান্নান, ভাইস চেয়ারম্যান আবদুল মোকাদ্দেস আলী সরকার, ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম রবি প্রমুখ।
কৃষক লালন উদ্দিন বলেন, বর্তমানে সবজি চাষাবাদের জন্য খোলা বাজারে যে সকল বীজ বিক্রয় হচ্ছে তার মধ্যে অধিকাংশ বীজে ভ্যাজাল রয়েছে। অনেক বীজ রোপন করলেও চারা বের হয়না। কৃষি অফিসারের দেয়া প্যাকেট জাত ও মানসম্পমত বীজ পেয়ে খুশি হয়েছি।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ্ সুলতান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারের পাশাপাশি আমার নিজস্ব অর্থায়নে কৃষককে উদ্বুদ্ধ করার জন্য এই বীজ ও চারা বিতরণ করা হয়েছে।