তানোরে গৃহবধুকে ধর্ষন করে পালিয়ে লুকিয়ে বাকসার ভিতর থেকে গ্রেপ্তার হয়েছে ধর্ষক। ঘটনাটি ঘটেলে তানোর উপজেলার নড়িয়াল গ্রামে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য’র সৃষ্টি হয়েছে। এনিয়ে ভিক্টিম ওই গৃহবধু বাদি হয়ে ১জনকে আসামি করে তানোর থানা একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।
বুধবার (৬ এপ্রিল) দুপুরে ধর্ষক জেল হাজতে প্রেরন করা হয়েছে। অপর দিকে ডাক্তারী পরীক্ষার জন্য (ভিক্টিম) ওই গৃহবধুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
মামলার বিবরন, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার নড়িয়াল গ্রামের নুরনবীর পুত্র হাসান আলী (২৮) একই এলাকার জৈনক ব্যাক্তি’র স্ত্রী (২০) ১ সন্তানের জননীকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। অপর দিকে গত ২ মাস থেকে ওই গৃহবধুর স্বামী সিরাজগঞ্জ এলাকার একটি ইট ভাটায় কর্মরত রয়েছেন।
গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে প্রচন্ড ঝড় ও বৃষ্টির সময় একা পেয়ে ওই গৃহবধুর বাড়িতে ঢুকে জোর পুর্বক ধর্ষন করে। এ সময় ওই গৃহবধুর ডাক চিৎকার দিলেও ঝড় ও বৃষ্টির কারণে কেউ শুনতে পাইনি বা এগিয়ে আসেনি। ধর্ষন শেষে ধর্ষক পালিয়ে যায়।
পরে সঙ্গে সঙ্গে ওই গৃহবর্ধ বিষয়টি গ্রামবাসীকে জানায়। খবর পেয়ে পুরো গ্রামের লোকজন ধর্ষক খুজতে থাকা অবস্থা ধর্ষক পালিয়ে তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। পরে গ্রামবাসী ৯৯৯ ফোন করলে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে তার এক আত্মীয়ের বাড়ির একটি বড় বাকসার ভিতর থেকে আটক করেন।
এব্যাপারে উৎসুখ (জনতা) গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, গত প্রায় ৮মাস আগে একই গ্রামের জৈনক এক ব্যাক্তির স্ত্রীকে একা পেয়ে ধর্ষন করার সময় এই ধর্ষকের লিঙ্গ কেটে নিয়েছিলো। গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, ধর্ষক হাসান এর আগে একই গ্রামের আরো ৪ গৃহবধুকে ধর্ষন করেছে থানায় মামলা না নেয়ায় গ্রামেই সেগুলো ধামা চাপা পড়েছে। ধর্ষক হাসানের কারণে এই গ্রামের আরো ২জন গৃহবধু তাদের স্বামীর সংসার করা হয়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর পালিয়ে লুকিয়ে থাকা বাড়িটি গ্রামবাসী ঘিরে রেখেছিলেন। ধর্ষককে তার এক আত্মীয়ের বাড়ির বড় বাকসা ভিতর থেকে আটক করা থানায় নেয়া হয়।
এব্যাপারে তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষন মামলা দারে করা হয়েছে, আটক ধর্ষককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে এবং ভিক্টিম ওই গৃহবধুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।