মোল্লাহাটে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হযেছে। উপজেলার কাহালপুর পূর্বপাড়া এলাকায় বুধবার সকাল সাড়ে ৯টা হতে প্রায় সাড়ে ১১টা পর্যন্ত ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর আহত মোঃ মিরাজ মিয়া (৫০) ও আনোয়ার মিয়া (৬০)’কে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যের স্থানিয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
আহত আনোয়ার মিয়া বলেন-প্রতিপক্ষরা বেশিরকম বাড়াবাড়ি করার কারণে এ গ্যাঞ্জাম হয়েছে। অন্যথায় গ্যাঞ্জাম হতো না।
পতিপক্ষের জিকরুল আলম মিয়া বলেন-তার পক্ষের কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর করার প্রতিবাদ করায় তার বাড়ির সামনে সংঘর্ষ হয়। উভয় পক্ষের মাঝে দীর্ঘ প্রায় দুই ঘন্টাব্যাপি ইট-পাটকেল ছোড়া-ছুড়ি হয়।
শান্তি-শৃঙ্খলার সার্থে ওই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা ঘটনা স্থল পরিদর্শন পূর্বক উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন।