সামাজিক দুরত্ব বজায় রেখে বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন আমরা বাগমারাবাসী রাজশাহী মহানগরে বসবাসকারীদের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবিলায় ঘরে বসে থাকা কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ৯ টা থেকে শুরু করে সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী গুলো বিতরণ করা হয়েছে। উপজেলার ১৬ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভার করোনা ভাইরাস প্রাদুর্ভাবে পাঁচ শতাধিক কর্মহীন,অসহায়, দুঃ¯,’ ও হত দরিদ্রদের মাঝে হাতে ত্রাণ গুলো তুলে দেয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, সয়াবিন এবং মাস্ক।
সংগঠনের সভাপতি ও মোহনগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ তরফদারের সভাপতিত্বে সভায় আমরা বাগমারা বাসী (রাজশাহী মহানগরীতে বসবাসরত) সংগঠনের সাধারণ সম্পাদক এবং রাজশাহী শিরোইল সরকারি প্রাথমিক বিদ্যালয়রে প্রধান শিক্ষক আজাদ শফিউর রহমানের সঞ্চালনায় ত্রাণ বিতরণের শুভ উদ্বোধন করেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাব সভাপতি ইউসুফ আলী সরকার, গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. মনিরুজ্জামান রঞ্জু ,বিএমডি’র সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম উজ্জল, সংগঠনের সহসভাপতি ও ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এরশাদ আলী, তাহেরপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোবারক আলী, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, যুগ্ম-সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম ও শফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক অধ্যাপক মুরাদ হোসেন মন্ডল, অর্থ বিষয়ক সম্পাদক মাষ্টার আলাউদ্দিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোজাফফর হোসেন, প্রচার সম্পাদক আবু জাফর প্রমুখ। আয়োজক সূত্রে জানা গেছে এ ধরণের জনকল্যাণ মূলক কর্মসূচি অব্যাহত থাকবে।