রাজশাহীর বাঘায় কৃষককে ধান কাটা মেশিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা চত্বরে আনুষ্টানিকভাবে এই মেশিন প্রদান করা হয়। এদিকে সবজীর পাশাপাশি সুষম ও পুষ্টিকর খাবারের চাহিদা পূরণের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ডিম বিতরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ২৮ লক্ষ টাকা ব্যায়ে উন্নত প্রযুক্তির দুটি (ধান কাটা) হারভেস্টার মেশিন মোট মুল্যের অর্ধেক টাকায় কৃষক হাসার আলী ও সোহাগ রানাকে প্রদান করা হয়েছে। এই মেশিনের মাধ্যমে মাঠের ধান ও গম কাটা মাড়াই এবং বস্তাবন্দি হবে এক সাথে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ্ সুলতান বলেন, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষি ব্যবস্থা। বীজতলা থেকে উৎপাদন পর্যন্ত প্রতিটি স্তরে রয়েছে প্রযুক্তি। যে লাঙ্গল আর হালের বলদ ছিল চাষাবাদের প্রধান উপকরণ। সে জায়গা এখন দখল করে নিয়েছে আধুনিক লাঙ্গল, ট্রাকটার, পাওয়ার টেলার এবং কম্বাইন্ড হারভেস্টারের মতো মেশিন (ধান কাটা মেশিন)।
বর্তশানে ধান রোপন থেকে কেটে ঘরে তোলা কৃষকের জন্য বাড়তি অর্থ যেমন চিন্তার কারণ, তেমনি আপদ কালিন দুর্যোগে দ্রুত ধান কেটে ঘরে তোলা অন্য রকম চাওয়া ও প্রাপ্তি। বর্তমান সরকার কৃষকদের নানা সহায়তা দিয়ে যাচ্ছেন।
এই মেশিন এক দিকে যেমন সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হবে। অন্যদিকে ফসলের উৎপাদনও বাড়বে দ্বিগুন। এই মেশিন এক ঘন্টায় তিন বিঘা জমির ধান কেটে বস্তা বন্দি হবে।
আয়োজিত ধান কাটা মেশিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড: লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সহকারি কমিশনার (ভুমি) আলপনা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ্ সুলতানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এদিকে সরকারের চালের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিজস্ব অর্থায়নে সবজির পাশাপাশি ডিম বিতরণ করা হয়েছে। আড়ানী ইউনিয়ন পরিষদ মাঠে শতাধিক অস্বচ্ছলরা এই ত্রাণ সামগ্রী পেয়ে মূখে স্বস্থির হাসি ফুটে উঠে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, সবজীর পাশাপাশি সুষম ও পুষ্টিকর খাবারের চাহিদা পূরণের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ডিম বিতরণর করেন। হতদরিদ্রদর পুষ্টির চাহিদা পূরনের লক্ষ্যে এই ডিম বিতরণ কার্যক্রম প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা চারঘাট ও বাঘায় অব্যহত থাকবে। এই ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড: লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, আড়ানী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল মতি, আড়ানী ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক, জেলা পরিষদের নারী সদস্য জয়জয়ন্তী সরকার মালতী, বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান প্রমুখ।