অবৈধভাবে দোকান খোলা রাখার অপরাধে নাটোরের সিংড়া বাজারের দুই ব্যবসায়ীকে ৫হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মোছা. নাসরিন বানু। মঙ্গলবার দুপুরে সিংড়া পৌর শহরের বাজার মনিটরিং এ যান ইউএনও। এ সময় আরএফএল এর প্লাস্টিক শো-রুমের মালিক মোফাজ্জল হোসেনকে ৫হাজার ও জাকির হার্ডওয়্যার এর কর্মচারী সুজন আলীকে ৫শ টাকা জরিমানা করা হয়।
ইউএনও নাসরিন বানু বলেন, করোনাভাইরাস প্রতিরোধে অপ্রয়োজনীয় দোকান বন্ধ রাখতে মাইকিং করা হচ্ছে। তারপরও অযথা দোকান খোলা রেখে মানুষের ভীড় জমানো হচ্ছে। তাই বাধ্য হয়েই সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হচ্ছে।