রাজশাহীর মোহনপুরে দরিদ্র এক কৃষকের দেড় বিঘা জমির বরো ধান কেটে দিলেন উপজেলা ছাত্রলীগ। এমন মহতী উদ্যোগ দেখে মোহনপুর উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসি।
জানা গেছে, করোনা ভাইরাসের কারণে শ্রমিকেরা ঘরবন্ধি হয়ে পড়েন। তাই বরো ধান কাঁটার জন্য শ্রমিক সংকটের মধ্যে পড়েন কৃষকরা। মোহনপুর উপজেলার চকআলম দক্ষিণপাড়া গ্রামের দরিদ্র কৃষক আজাহার আলীর তার জমির পাকা বরো ধান নিয়ে পড়েন বিপাকে। এমন খবর শুনার পর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক যান কৃষক আজাহার আলীর বাড়িতে।
মোহনপুর উপজেলার ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, আজাহার আলী নামের দরিদ্র কৃষক শ্রমিক সংকটের কারণে জমিতে থেকে বরো ধান কাটা নিয়ে চরম বিপাকে পড়েন।
মঙ্গলবার মোহনপুর উপজেলার ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক কেশরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি মমিনুল জীবন, রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিঠু, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম, তুহিন, আরমান ইসলাম, ছাত্রলীগ নেতা রানা হোসেনসহ তার নেতাকর্মিদের নিয়ে দেড় বিঘা জমির বরো ধান কেটে দিলেন।
চকআলম গ্রামের দরিদ্র কৃষক আজাহার আলী বলেন, একদিকে টাকা অভাব অন্যাদিকে শ্রমিক সংকটের কারণে জমি থেকে বরো ধান কাটা নিয়ে চরম বিপাকে মধ্যে ছিলাম। উপজেলা ছাত্রলীগের নেতাকর্মি মহতী উদ্যোগে সেচ্ছায় জমির ধান কেটে দেয়ায় ছাত্রলীগের প্রতি ধন্যবাদ জানান তিনি।