নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের তেমুখ পালপাড়া গ্রামে বসত বাড়ী নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলার মহিলাসহ ৪ জন আহত হয়েছে। এদিকে করোনা ভাইরাসের কারণে সিংড়া হাসপাতাল লক ডাউন ঘোষণা করায় আহতদের মধ্যে গুরুত্বর একজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আহত অন্যান্যরা চিকিৎসা সেবা নিয়ে চরম বিপাকে পড়েছে। এদিকে এ বিষয়ে রোববার রাতে সিংড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্রে জানা যায়, বসত বাড়ী নিয়ে বিরোধে উপজেলার তেমুখ পালপাড়া গ্রামে সনানন্দ ও মহানন্দ পালের নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষ শ্রী প্রশান্ত পাল (৪০) কে কুপিয়ে আহত করে। এ সময় তাকে উদ্ধারে এগিয়ে এলে শ্রী সুশান্ত (৬০), আদরী পাল (৩০), শ্রিপ্রা পাল (৪০) আহত হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. হুজুর আলী ঘটনার বলেন, বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে মিমাংসার চেষ্টা চলছে।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।