“ধর্ম হোক যার যার, মানবতা হোক সবার অধিকার” এই শ্লোগানকে লক্ষ্য ও উদ্দোশ্য করে কটিয়াদী উপজেলার কৃতী সন্তান মুহাম্মদ রশীদ আহম্মদ (রাসেল) Ñ এর প্রতিষ্ঠিত ও পরিচালিত “আলোকিত প্রিয় করগাঁও” ফেসবুক গ্রুপ ও পেইজের পক্ষ থেকে সকল এডমিন, মডারেটর ও সদস্যদের উদ্যোগে সোমবার দুপুরে করগাঁও ইউপি ও বাজারে জীবাণুনাশক স্প্রে, জনসচতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং করগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শরাফ উদ্দিন লস্কর পারভেজ, বাট্টা তদন্ত ইনচার্জ মোঃ সুমন সরকার, করগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহামন তুতন, কারগাঁও ইউপি বিএনপির সাধারন সম্পাদ মোঃ আবদুল হাই, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজুল হক মানিক, বীর মুক্তিযোদ্ধা ও সাজনপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষক সুধীর চন্দ্র দেবনাথ। এ দিকে সদস্যদের উপস্থিত ছিলেন আয়োজক এফবি গ্রুপের এডমিন ও কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম রাজন। এছাড়াও দুঃখী হাবিব, বাচ্চু, ইব্রাহীম আরও অনেক সহযোগিকর্মী ছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, তোমারদের এই কার্যক্রম খুব শতর্স্পু হয়েছে আগামীতে ও অবশ্যই এসব কাজে আমাকে তোমরা অবশ্যই পাবে। আয়োজক এফবি গ্রুপের আয়োকিত প্রিয় করগাঁও এর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে প্রতিষ্ঠতা এডমিন ও পরিচালক মোহাম্মদ রশিদ আহম্মদ রাসেল বলেন, আমাদের ভবিষ্যত পরিকল্পনা হলো “সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।” অতএব, আমরা এই নীতি ও আদর্শকে লালন করে সমাজের অসহায় ও পথাশিশুদের নিয়ে কাজ করবো। আমাদের চলার পথে সকলের সহযোগিতা একান্ত কামনা করছেন বলে উল্লেখ করেন।