প্রতিবন্ধীরা এই সমাজের কোন বোঝা নয়। এই দুর্যোগে এবার আলাদা ভাবে প্রতিবন্ধীদের খোঁজ-খবর নিলেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। রোববার সারা-রাত ঘুরে শহরের ১২টি ওয়ার্ডের একশত ২০ জন প্রতিবন্ধীর হাতে তুলে দিলেন তাদের খাদ্য সামগ্রী এবং যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন পৌর মেয়র।
পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, জেলার সবচেয়ে বেশী সংক্রমিত এলাকা সিংড়া পৌরসভা। লক ডাউনের কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে কর্মহীন প্রতিটি পরিবারের খাদ্য সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। পাশাপাশি এই দুর্যোগে প্রতিবন্ধীদের একটু আলাদা ভাবে খোঁজ নেয়ার চেষ্টা করছি।