কিশোরগঞ্জের নিকলী উপজেলা যুবদলের নেতাকর্মীরা এক অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মাসুদ সুমনের দিকনির্দেশনায় নিকলী উপজেলা পূর্বগাম গ্রামের এক অসহায় কৃষকের ধান কেটে দেয়। এই ধানকাটা কার্যক্রমে নিকলী উপজেলা যুবদলের শামীম আল মামুন, সাজ্জাদ হোসেন স্বাধীন, হামিদুর রহমান সবুজ, বদরুল আলম খোকন, রাজন আহমেদ রফিক সহ নেতাকর্মীরা অংশগ্রহণ করে। ধানকাটা শেষে কৃষকের বাড়িতে কাটা ধান পৌঁছে দেওয়া হয়। এনিয়ে আমাদের প্রতিনিধির সাথে কৃষক সুনামউদ্দিন বলেন, শ্রমিকের অভাব এবং অর্থাভাবে জমি কাটতে পারছিলাম না, যুবদলের নেতাকর্মীরা সহায়তা করাতে অনেক উপকার হলো।