নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোখলেছুর রহমান সড়ক দূর্ঘ্যটনায় আহত হয়েছেন। তিনি রবিবার উপজেলার সদর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি হালাইহুলাই আসার পথে নিতপুর কপালির মোড়ে দূর্ঘ্যটনার শিকার হন। এতে তার বাম হাত ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তাকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।